কী অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছি আমি।
পৃথীবী ধ্বংসের পায়তারা করছে এক শ্রেণি।
আমি সুপার ন্যাচারালা পাওয়ার পেয়ে গেছি।
দেখলাম যে জায়গায় জায়গায় আগুন লাগানো হচ্ছে।
আমি যেয়ে কী কী যেনো বলে ফুঁ দিতেই নিভে যাচ্ছে সব।
আমি অপরাধীদের ধরে পুলিশেত কাছে ধরে প্রশংসা পাচ্ছি।
তারপর আমার স্কুলের হেড টিচার আমাকে সন্তান দাবি করলো।
হেড স্যারের অফিসে গিয়ে দেখি আমার বিগত প্রেমিকা।
যার সাথে আমি কলেজে পড়তাম। সে নিয়ে গেছে চিঠি।
আমাকে লেখা কিন্তু আমাকে যে দেয়নি কখনও।
অনেক অনেক চিঠি। মূলত চিঠি নেয় নি।
কী জানি এক আবেদনপত্র নিতে গিয়ে ভুলে এগুলো নিয়ে গেছে।
আমি দেখে পুলকিত হয়ে আমি নিতে চাইলাম।
আমাকে কিছু দিতে চাইলো।
আর কিছু না দেয়ার জন্য হাতাহাতি শুরু করলো।
সবাই হাসছে৷
আমি হেডস্যারকে বললাম তুমি হেড টিচার তুমি তোমার ছাত্রীকে থামাও।
উনি থামাতে পারছিলেন না।
কান্না করে দিচ্ছিল চিঠিগুলো বাঁচাতে।
No comments:
Post a Comment