অনেকদিন ধরে ক্ষুধা লেগে আছে। শরীরের ক্ষুধা। বসুন্ধরা জি ব্লকের যে পাশে ৩০০ ফিট ওর কাছাকাছি আমার বাসা। আমার কিছু গার্লফ্রেন্ড আছে। সময় দেয়ার জন্য তারা সবসময় উদগ্রীব। আমার একটা কনফিউশান আছে কাকে কতটুক ভালোবাসি বুঝতে পারি না। যার সাথে যখন মেসেঞ্জারে কথা হয় তাকেই সবচেয়ে প্রিয় লাগে। মনে হয় হাজারজনমের চেনা। তার জন্য অনেক কণ্টকময় পথ পাড়ি দিতে পারি। তার জন্যেই যেনো ৪৬ হাজার শুক্রানুর সাথে যুদ্ধ করে আমার জন্ম।
গত শনিবারেরর কথা অরণিকে বলেছি দশটায় এসো। আমি তোমার জন্য তোমার প্রিয় স্ট্রবেরি ফ্ল্যাভার নিয়ে অপেক্ষা করবো।
সে যখন মাঝপথে তখন প্রিয়াঙ্কা আমাকে ফোন দিয়ে বলে ভিডিও কলে আসো।
আমি ভিডিও কলে যেয়ে অরণির কথা ভুলে গেলাম। যার ফলে একটামাত্র স্ট্রবেরি ফ্ল্যাভারই আমাকে নষ্ট করতে হলো। যমুনা ফিউচার পার্কের সামনে এসে অরণি ফোন দিলো শুভ তুমি কই। আমি এসে গেছি।
আমি দেখতে পাচ্ছি তার হাসিতে ভেসে যাচ্ছে যমুনা ফিউচার পার্ক। বসুন্ধরা গেটে হাটু সমান পানি জমে গেছে তার উচ্ছাস আনন্দের জলে।
আমার মাথায় হঠাৎ নিষ্ঠুরতা চেপে বসলো। তাকে বলে বসলাম তুমি এসো না। আমার ভাল্লাগছে না। একমুহূর্তে তার অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেলো। সে উত্তেজিত হয়ে বলে বসলো সন অব বিচ তুই আগে বললি না কেন তুই দেখা করতে পারবি না। আমি যে সারা উত্তরার জ্যাম মাথায় নিয়ে এলাম।
লক্ষ করলাম সে যতটা না চিৎকার করছে তার চেয়ে বেশি কান্না করছে। আমার একটু মনখারাপের মতো হলো। সে বকছে সে জন্য না। তাকে প্রত্যাখ্যান করলাম সেই অনুভব থেকে মনখারাপ।
না জানি মেয়েটা মানুষের সামনে কান্না করে কত লজ্জা পেয়ে গেছে। না জানি কতটা মনখারাপ করে আছে।
সে বরাবরের মতো বলল কুত্তার বাচ্চা আমার সাথে আর কোন যোগাযোগ করার চেষ্টা করবি না। জানি ঘণ্টা দুই পরে আবার কেঁদেকুটে সরি বলে বলল আর আমার সাথে এমন করবা না প্লিজ। আমিও বলবো ঠিক আছে করবো না। সেও বলে আমার একটু বেশি রাগ কিছু মনে করো না প্লিজ। আমি রাগ কন্ট্রোল করতে মেডিটেশন করছি। তুমি চিন্তা করো না।
আমি ঠোঁটের কোনে বদমায়েশি এক হাসি এনে মনে মনে বলবো আরে তোমার চেয়ে তো অনামিকার রাগ বেশি। তোমার রাগ তো তারচেয়ে কমই আছে।
২৪ ঘণ্টা সময় অনেক। অনন্ত ৭-৮ প্রেম তো অনায়াসে করাই যায়।
No comments:
Post a Comment